শরৎকাল
- বেলাল হোসেন খাঁন
কই পালালো বর্ষা বাদল
মুশলধারে বৃষ্টি,
কোথায় গেলো মেঘলা আকাশ
অন্ধ রাখা দৃষ্টি!
কি কারণে গগন জুড়ে
সাফেদ মেঘের ভেলা,
পুব আকাশে বকের পালে
বসিয়েছে মেলা।
কোন খুশিতে খোলা মাঠে
শুভ্র কাশফুল নাচে,
শিউলি তলায় হালকা শিশির
দুর্বা তাতেই বাঁচে।
কত শত প্রশ্ন জাগে
বর্ষাকালের পরে,
কারণ যে ভাই ঋতুর রানী
আসছে ফিরে ঘরে।
২০ অগাস্ট ২০২০ খ্রিঃ। শ্রীপুর, গাজীপুর।
২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।