শীতের পিঠা
- বেলাল হোসেন খাঁন
আপার সাথে মাকে দেখি
ঢেঁকি পায়ে চাপতে,
নতুন ধানের চালের গুঁড়া
কৌটা দিয়ে মাপতে।
রাতের বেলা হরেক পিঠা
তুলছে দুজন মিলে,
খাওয়ায় যেন পাল্লাপাল্লি
খেতে হবে গিলে।
পাটিশাপটা ভাপা কুলি
শুকনো কিছু চিতই,
শীতের রাতে গরম খেয়ে
রসে রাখে নিতাই।
কুয়াশা ঘেরা সকাল বেলা
মায়ের মুখের বুলি,
খেজুর রসে ভেজা চিতই
যাচ্ছে কিন্তু গুলি।
কে আছিস কোথায় তোরা
আয় না তাড়াতাড়ি,
তোদের জন্য শীতের পিঠা
রাখা আছে বাড়ি।
২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।