শৈশবের দিনগুলো
- বেলাল হোসেন খাঁন
আমি নাকি ছোটবেলায়
ছেলাম অনেক বোকা,
মাঠে ঘাটে খেলতে গিলি
দিতো সবাই ধোঁকা।
ছোটরাও মারতো আমার
বলতাম না তাও কিছু,
এট্টুখানি খেলার জন্যি
ঘোরতাম সবার পিছু।
শর্ত দেতাই নিতো দলে
খেলতে গিলি মাঠে,
সব কিছুতি সবার শেষে
ভাঙতাম হাঁড়ি হাঁটে।
পুকুর গাঙে বল পড়লি তাও
আনতি আমার হুতো,
শৈশবকালের স্মৃতিগুনু
বান্ধা একটা সুতো।
১১ মে ২০২০ খ্রিঃ, শ্রীপুর, গাজীপুর।
২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।