হেমন্তের শিশির
- বেলাল হোসেন খাঁন

মৃদু মিষ্টি এক ফালি দিনমণি
জ্বেলে প্রভাতে আলো,
দিব্যলোকের বার্তা আগমনি
বলে দিবস যাবে ভালো।

মধ্যদিনের পোড়া দ্বীপ্ত রবি
চকমকা রৌদ্দুর হাসা,
শঙ্কশূন্য দিনপতি দম্ভ ছবি
যেন আতাতুর্ক পাশা।

অপরাহ্নের আগমনে সৌম্য-
হয় কৃশানু পোড়া মিহির,
সময়ের ব্যবধানে চির অদম্য
বনে যায় হেমন্তের শিশির।

হে! হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
আমার লাল-সবুজের প্রাণ,
স্বাধীন চেতা হতে শিখিয়ে আমায়
নিরাপত্তাহীন করেছো জান!

আমার মুখের ভাষা কেড়ে নিতে
লেলিয়ে দেওয়া মস্তান,
সোনার ছেলে বলে আশীর্বাদে-
পুষ্ট এ দেশের কু-সন্তান।

তোমার আদর্শের অনুশারী বলে
ওরা করে যায় আকাম,
এ দেশের জন্ম নিয়ে প্রশ্ন উঠতেই
নির্বাক আমি বিধিবাম।


২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026