সংগ্রামী জীবনের চিত্র
- বেলাল হোসেন খাঁন
দেখেছি এবং চড়েছি কত
ভাসমান জ্যাকেট ড্রামে,
আনন্দ লুটে নিয়েছি শত
শহরে এবং গ্রামে।
করতালি দিয়ে উদযাপন দৃশ্য
নয়নে আজও ভাসে,
সাঁতার শিখনির প্রাক্কালে বিশ্ব
কত না হাঁসি হাসে!
আজকেও ড্রামে ভাসমান শিশু
তবে হাঁসি নেই মুখে,
জীবন বাঁচানোর তাগিদে পিছু
নিয়েছে ড্রাম তার বুকে।
কূল কিনারাহীন অগত্যা যাত্রা
ভাঙনের জলে ভেসে,
অসহনীয় সে সহ্য মাত্রা
নিচ্ছে যেন সে হেসে।
উপকূলীয় জীবন সংগ্রামে
এ যে ক্ষুদ্রতর চিত্র,
লটকানো স্মৃতি ভাসমান ড্রামে
একাকার শত্রু মিত্র।
২৩ মে ২০২০, শ্রীপুর, গাজীপুর।
সত্যঅনুসন্ধানী
২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।