ব্যাক টু দ্য প্যাভিলিয়ন
- বেলাল হোসেন খাঁন
শেখার নেশায় জাগ্রত রেখেছিলাম
ডজন খানেক গ্রুপ পেইজ,
ভেবেছিলাম জ্ঞানীদের আলোয় হবে
আলোকিত আমার স্টেইজ।
কিন্তু না; হলো না সে আশা পূরণ
ঘটেনি আকাঙ্ক্ষার প্রতিফলন,
আগডুম বাগডুম ঘোড়াডুম মিলে
হলো একাকার চৈতি মলন।
ভাল মন্দের সমালোচনা হয় না
নাই কোনো ধরাধরি ভুল ত্রুটি,
সাপ কেঁচো বিচ্ছু আওড়ায় যা কিছু
সবখানে ওয়াও নাইস বিউটি।
তাই তো নীতিগত সিদ্ধান্ত এলো
আর নয় গ্রুপে অযথা ডিউটি,
নিজের লেখায় মনোযোগী হয়ে
ফোটাতে হবে লেখার কিউটি।
১০ ফেব্রুয়ারি ২০১৯ ইং
২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।