ব্যাচেলরের মেহমান
- বেলাল হোসেন খাঁন
????️
গিন্নি গেছে বাবার বাড়ি
ঘাড়ের উপর সকল ভার,
কি আর করার, জনাব এখন
বিবাহিত ব্যাচেলর।
একা রেঁধে একা খেয়ে
সময়টা তাই করে পার,
হটাৎ করে মনে পড়ে
আমি আছি পাশে তার।
দাওয়াত হলো রাতের বেলা
আগামীকাল ছুটির দিন,
দুজন মিলে ঘুরতে যাবো
ভ্রমণ হবে ক্লান্তিহীন।
মনের মাঝে খুশির বীণা
কখন হবে সকাল ভোর,
রেঁধে বেড়ে বসে জনাব
খোলা রেখে আমার দোর।
ব্যাচেলরের মেহমান আজ
খাওয়া দাওয়া হলো ফের,
আড়ি দিয়ে বাদলা আসায়
ভ্রমণ খাতায় পড়ে জের।
২৫ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ। মাওনা, গাজীপুর।
সত্যানুসন্ধানী
২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।