ধূসর
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
চারিদিকে শুনি পরাজয়ের দীর্ঘশ্বাস
কোথাও বাজে না এতটুকু বিজয় ডঙ্কা,
ঘোর তমশায় ছেয়েছে আমার ভুবন
চলতে চলতে মনেতে জাগে শুধু শঙ্কা।
পরাজয়ের দায়ভার চেপেছে স্কন্ধে
সম্বল করেছি আমি শুধু আঁখিজল,
চাপা কষ্ট বুকে বাজে টিকটিক করে
বেদনায় পুড়ি আমি শুধু অবিরল।
আমি আর পরাজয় ওতোপ্রতো সঙ্গী
জীবনের আশা গুলো হয়েছে ম্লান,
বিষাদ নিজে থেকেই ঝরায় কান্না
আমার পৃথিবী শুধু ধূসর এখন।
২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।