কাঙাল
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
কোথায় কিভাবে থাকে সুখ
ধরা দেবে না আর কিছুতে যেন
তুমি খোঁজ আমিও পথিক।
যদিও সুখ খুঁজে পাওয়া যায়
তবুও কেউ সুখী নয় ধরায়।
উঁচুতলা কিম্বা গাছের তলা
চন্দনের পালঙ্ক কিম্বা ফুটপাত
কত রকম আমাদের আবাস
তবু সুখীজন পাবে না খুঁজে দিন রাত।
সকল মানুষ দুঃখী এই জনপদে
সবাই-ই কাঙাল ধনে কিম্বা মনে।
২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।