দুঃখের অবদান
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
নিশিদিন ছুটে চলি সুখ খুঁজে খুঁজে
সুখ ধরা দেয় নাতো জীবনের বাঁকে
আমি খুঁজলে ডাইনে সুখ থাকে বায়ে
ডাক দিয়ে খুঁজি যবে চুপ করে থাকে।
সুখ সুখ করে রোজ ছুটছি সতত
সুখী হওয়া চাই-ই জীবনের পথে
দুঃখকে এড়িয়ে চলি অবুঝের মতো
তবুও দুঃখ জড়িয়ে ধরে অজান্তে।
হেসে হেসে বলে দুঃখ ভাই কোথা যাও
আমি বলি দূরে থাকো তোমাকে না চাই
ফের হেসে বলে দুঃখ সুখ যত পাও
আমি দুঃখ আছি বলে জেনে রাখ ভাই।
২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।