খাপছাড়া
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
জীবনের প্রতিক্ষণে শুধু লুকোচুরি খেলা
বুঝেও মানুষ তবু সে খেলায় ডুব খায়,
নিরুপায় জনতার কি ই বা করার আছে
যখন যে যেটা চায় তা কি কভু কাছে পায়।
নিয়তির ইশারায় আঁখিজল ফেলা ছাড়া
অবুঝ মানুষদের কি ই বা করার থাকে,
অসময়ে কিছু পেলে তা কি আর কাজে লাগে
তবু চলছে এভাবে বহু যুগ আগে থেকে।
এলোমেলো জীবনের সুখ দুঃখ মাখা কথা
পদ্যের বাঁধানো ছকে মেপে মেপে বলা দায়
বিরহের বেদনার অসময়ে পাওয়ার
কথাগুলো বলছি যে খাপছাড়া কবিতায়।
২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।