সাহসিকতা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

সে তো নিয়ে আসবে-ই এক বুক জ্বালা
তাই বলে ছল ছল কেন তব আঁখি
বেদনার জল আর ফেলো না গো তুমি
আঁখিজল মূল্যহীন পৃথিবীর পরে
তাহলে কি দাম আছে ঝরায়ে এখানে !

ব্যথা আসবেই কাঁদাতে তোমায়
হানবে আঘাত হৃদয়ের মাঝে
তাই বলে ওগো ভেঙ্গে পরো না
পুড়ে পুড়ে মন হবে যে কঠিন
কাঁদাবে না আর ব্যথার দহন।

জীবনে থাকবে জ্বালা যন্ত্রণা-ক্ষত
অবিরত চলাচলে ব্যথাই সঙ্গী
তবুও না ছেড়ে হাল তুলে ধরো পাল
পথ হোক যত বন্ধুর ধরো তবু বৈঠা
পাড়ি দাও জীবন সাগর সাহসিকতায়।


২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026