টোকাই’র জবানবন্দি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
পথে পথে ঘুরে বেড়াই
নাম আমাদের টোকাই
র’নবী দিলেন আমাদের নাম
নেই আমাদের কোনো দাম।
অনেক অনেক বছর ধরে
ইট-কাঠ-পাথরের এই শহরে
দিবা-নিশি খুঁজে ফিরি রোজগার
করি হরেক রকম কারবার।
ভালোবাসা নেই, নেই কোনো শিক্ষা
পেটের ক্ষুধা নিবারণ হলেই রক্ষা
আমরা পথের টোকাই,আছে শত আশা
পাইনা কভু কারো স্নেহ-ভালোবাসা।
২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।