ভাঙা বিকেল
- ফারহান নূর শান্ত
একটা ভাঙা বিকেল,
পকেটে খুচরো মেঘ।
মাথার ভেতর ঘুরে বেড়ায় অদ্ভুত সব রেখাচিত্র।
সৃষ্টিশীল মস্তিষ্ক তখন
কফির কাপে ডুব দিয়ে খুঁজে ফেরে কবিতা।
কীভাবে যেন সাধারণ শব্দগুলো,
হঠাৎ অসাধারণ হয়ে ওঠে।
তুমি তাকাও চোখের দিকে।
আমি তারপর লিখি,
দু’জনের মাঝখানে জন্ম নেয়া এক,
অনুচ্চারিত কবিতা।
২৯-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।