উত্থান-পতন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
ছিলাম আমি রাঘব বোয়াল
ধরা ছোঁয়ার বাইরে,
কেউ কিছু বলবে আমায়
এত সাহস নাইরে।
উচ্চৈঃস্বরে চলি আমি সর্বদা
মনে কত শান্তি পাইরে,
বিত্ত-বৈভব আমার মতো
আর যে কারো নাইরে।
সহসা সময় গেল পাল্টে
এ কি হলো হায়রে,
চারিদিকে আঁন্ধার দেখি যে
পালাবার পথ নাইরে।
৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।