সুফল
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
তোমরা ভালো বলেই
খারাপদের অবহেলা করো না
বকাবকি-গালাগালি করে তুমি
অপারগ কে তাড়াই ও না।
দুর্বল কে বোঝার চেষ্টা করো
তার বুকে সাহস জোগাও
গালাগালির চেয়েও গলাগলি
অধিকতর কার্যকরী জেনে নাও।
অপরাধীকে কুকুরের মতো তাড়ালে
সে কামড় দেবে অজান্তে
অপরাধীকে ভালোবেসে শুধরে দাও
অমানিশা থেকে তাকে আনো আলোর প্রান্তে।
উৎসাহ উদ্দীপনা আর ভালোবাসা
স্বচ্ছ করে দেবে মন্দদের চলাচল
তৈরি করবে অপারগ-অপরাধীকে
পাওয়া যাবে অনাকাঙ্ক্ষিত সুফল।
৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।