খেলা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
যুদ্ধ যুদ্ধ খেলা
চলে সারাবেলা,
পৃথিবী নামক বন্দরে
চলে যুদ্ধের খেলারে।
অতি কিঞ্চিৎকর কারণে
ডাক দেয় ধ্বংসের রণে,
নিষ্পাপ জনেরে মেরে
আনন্দের হলিখেলা করে।
ডাক দেয় যারা সমরের
যুদ্ধ যাদের অতি আদরের,
ধ্বংস হবে তারা
নিষ্পাপ মানুষের দ্বারা।
চাই না এ যুদ্ধের মেলা
মানুষ মারার খেলা,
বিধাতার রোষানলে
ধ্বংস হোক যুদ্ধবাজ সকলে।
৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।