একই নদীর বাঁকে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
মানুষে মানুষে ভেদাভেদ
একে অপরের প্রতি কেন এত খেদ!
একই বিধাতার সৃষ্টি মোরা সবাই
তবু এত বিভেদ কেন হবে ভাই?
ভুলে যাও, ভুলে যাও সবে
হানাহানি-ভেদাভেদ যত আছে ভবে,
করো আলিঙ্গন সবাইকে
মিলব আমরা একই নদীর বাঁকে।
একই দেহ একই বরণ একই মাথার কেশ
জাত-বর্ণ ভুলে গিয়ে আনো ভালোবাসার রেশ,
করো করমর্দন সবে আনন্দ নিয়ে বুকে
তবেই তো মিলব আমরা একই নদীর বাঁকে।
৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।