নিপাত যাক
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
নিপাত যাক তারা
যারা বাজায় ধ্বংসের দামামা
নিপাত যাক তারা
দুম করে ফাটায় যারা বোমা।
নিপাত যাক তারা
খুন-সন্ত্রাসে জীবন যাদের গড়া
নিপাত যাক তারা
মাকে করে যারা সন্তান হারা।
নিপাত যাক তারা
নিপাত যাক চিরতরে
যারা মানবতার শত্রু
সতত মানুষকে ধ্বংস করে।
৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।