ঝড়ের পরে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
ফুটুক আবার ফুল
বিকশিত হউক যৌবন
দোলা লাগুক আবার পাতায় পাতায়
ফিরে আসুক আবার নবীন ফাগুন।
জড়সড় হয়ে আছ কেন
ওহে নগর সভ্যতা
জেগে ওঠো পুনরায় নব নব সুরে
ভুলে যাও পরাজয় যত ব্যর্থতা।
দেখ ফুটেছে ফুল,গাইছে পাখি
বইছে সুবাতাস দিকে দিকে ঐ
জড়তার চাদর মুড়ে থেকো না-ক আর
বসন্তের গান গেয়ে করো হৈ হৈ রৈ রৈ।
৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।