কামনা-এক
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
যত পাপ গ্লানি জরা
আজি মুছে যাক যাক না
কলুষতা মাখা অনুতাপে ভরা
অন্তর মুক্তি পাক পাক না।
সত্যের সুন্দর উচ্ছল আলোকে
জীবন ভরে উঠুক উঠুক না
অমানিশা মাখা আঁধারের বুকে
মুক্ত আলো আসুক আসুক না।
ধরার বুকে সকলে মিলে
আজি বিজয়ী হোক হোক না
একতার পতাকা তলে সকলে
জীবন গড়ে তুলুক তুলুক না।
৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।