বক্ররেখা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
হয় বিজয়ী হবে
না হলে পরাজিত
ধৈর্য্য ধারনে কভু
হইও না ক্লান্ত।
জটিল অংকের হিসাব
জীবন জুড়ে সতত
মেলাতে পারবে না
তবু হইও না ক্লান্ত।
আসবে আলো
আসবে অন্ধকার
সরল রেখা নয়
জীবন পারাবার।
বক্ররেখায় যুদ্ধ করে
থাকতে হবে দাঁড়িয়ে
পরাজিত কিম্বা বিজয়ী
সংগ্রামে যাও ছাড়িয়ে।
২৭|০৯|২০২৪
৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।