ক্লান্ত হয়েছি তবুও
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
আমি আসলে কিছুই করতে পারিনি গো
শুধু মনে মনে কেঁদেছি বারবার
আমার শক্তি নাই সামর্থ্য নাই জ্ঞান নাই
তবুও চেষ্টা করেছিলাম হাজার বার।
ভেবেছিলাম খুঁজে পাবো নতুন সকাল
জীবনের কুয়াশা মুছে যাবে এবার
ঘোর অমানিশা বহুদূরে হারিয়ে যাবে
জীবন জুড়ে চলবে আলোর কারবার।
ভেবেছিলাম সুখের পাখিরা উড়বে
আমার হৃদয় আকাশে ডানা মেলবে
হলো না কিছুই হারালো তারা সুদূরে
বুঝিনি আমি জীবন ধারা বিরহে চলবে।
অতএব আমি পরাজিত হয়েছি পুরোটাই
কিছু করতে পারিনি কিছুই দিতে পারিনি
বিষাদের পারাবার বুকে নিয়ে পথ চলছি
ক্লান্ত হয়েছি তবুও পরাজয় মেনে নেইনি।
৩০/০৩/২০২২
৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।