স্বপ্ন কুয়াশা
- রুবিনা মজুমদার

হৃদয় সরোবরে যখন নীরবে রক্ত ঝরে
স্মৃতির মরুভূমিতে জোনাক জ্বেলে ,
ঊষার আলোর নীরব প্রার্থনাতে ---
এই বেদনা তোমায় আমি বোঝাবো কেমন করে ?
আমার বেদনাগুলো কেবল আমি বুঝি ,
তোমার হৃদয়ের ভাষা তাও নীরবে খুঁজি ।
সুনীল স্বপ্ন কুয়াশা জোছনা থেকে
তরী ভাসাই নির্বাতাস নক্ষত্রের মহাশূন্যলোকে ।
স্বপ্নে ভাসে ব্যাথা ও বিষাদ ,
যেন কাঁচের চুড়ি ভাঙ্গনের আওয়াজ ।
কেঁপে কেঁপে উঠে হৃদয় স্পন্দন
মলিন হয় গোলাপের পাপড়ির চন্দন ।
মাঝে মাঝে থেমে যায় লিখা --
হারিয়ে ফেলি কবিতার ভাষা ।
ঝর্না ধারায় পাথরের নীরবতায়
তাই আমাকে কাঁদায় সকল ব্যর্থতায় ।
রুক্ষ চাঁদের মাটিতে ---
বুকজল নদীতে মহা বিভীষিকায় --- ।
জীবনটা তো সুখ - দুঃখের এক বালুচর
জীবন চলার পথে তাইতো এতো কাঁটার আঁচর ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026