কভু মলিন না হয়
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
এই হাসি অটুট থাকুক
সারাক্ষণ তোমার মুখে
বিষাদী ছায়া দূরে থাকুক
দিন কাটুক তোমার সুখে।
সবটুকু আলো তোমার হোক
আঁধার না আসুক জীবনে
এই পথচলা শান্তির হোক
সুবাতাস লাগুক ক্ষণে ক্ষণে।
যত কলুষতা মিথ্যা পচা
সবকিছু দূর হয়ে যাক দূরে
সত্য আলোক ধারার স্পর্শে
আলোকিত থাকো জীবন জুড়ে।
এই হাসি কভু মলিন না হয়
যেন তোমার মুখ জুড়ে রয়
এই চাওয়া এই কামনা আমার
তোমার হাসি সবাতে মিলায়।
১০|০৯|২০২৪
৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।