বিষাদী আস্ফালন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

দিগন্তে ছড়ানো দীঘশ্বাস,হা-হুতাস
জেরবার জীবন মলিন সারাক্ষণ
থামেনা থামেনা বেদন কিছুতেই
শুধু চারিদিকে বিষাদী আস্ফালন।

দুরাশায় করে ভর পদক্ষেপ,সারাবেলা
কিছু কি আর থাকে হৃদয়পুরে
খা-খা,শূন্যতা বিষাদী প্রান্তর
জ্বলে অন্তর,সুখ যায় পুড়ে পুড়ে।

ফেরারি জীবন দিশেহারা আজিকে,রক্তক্ষরণ
চুপচাপ জীবনের পথে জ্বলন-পোড়ন
কি থাকে আর চাওয়া-পাওয়ার
জমেছে অনাবিল ভয় আর হতাশা এখন।
মে,২০১২


৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026