রোদ মাখা সে সকাল
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
ভালো লাগে আজীবন শীতের সকাল
সবটুকু রোদ মেখে খুশিতে মাতাল
সেই শৈশব কৈশোরে মধুর সকাল
হাতছানি দিয়ে ডাকে সকাল বিকাল।
ফিরে পাওয়া যাবেনা মধুময় ভোর
সেই হাসিমাখা মুখ মনচোর মোর
শীতের সকাল আসে কুয়াশার ঘোর
সে তো আসবে না আর হবেনা যে ভোর।
সময়ের পাতা ঝরে যাবে বহুদূরে
শত শীতের সকালে খুঁজে গেলে তারে
পাবেনা তুমি পাবেনা কিছুতে আহারে
যে গেছে হারিয়ে দূরে পাবেনা যে তারে।
কত শীতের সকাল আসে চলে যায়
ভালো লাগা অনুভূতি বুকে আঁকা রয়
মুছে যাবেনা কখনো মধুর সময়
রোদ মাখা সে সকাল ডাকবে আমায়।
২১/১২/২০২৩
৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।