যাবো চিড়িয়াখানা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
যাবো চিড়িয়াখানা
খরচ হবে কয় আনা
তবু দেখতে পাবো বেশ
সকল প্রাণীদের দেশ।
বাঘ ভাল্লুক বানর মামা
গায় দিলো কেমন জামা
সিংহ আছে হরিণ আছে
লম্বা জিরাফ দাঁড়িয়ে আছে।
দেখবো আরো হরেক প্রাণী
তৃপ্তি পাবো অনেক জানি
ময়ূর যখন মেলবে ডানা
চমৎকার হবে সে দৃশ্য খানা।
ইয়া বড় হাতি দেখে
হাঁটবো আমি ঘোড়ায় চড়ে
তাই যাব চিড়িয়াখানা
শুনব না আর মানা।
২৭|০৪|২০২৪
মধুবাগ,ঢাকা।
৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।