মসনদ
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
মসনদে যে ই বসে
সে ই ফাঁসে
ক্ষমতা আর অর্থ লোভে
জনতা থাকে বিক্ষোভে।
কেউ ই ভাল না
মানুষ একমত হতে পারেনা
দুদিন পরেই সবাই খারাপ
তার পতনে আবার দৌঁড়ঝাপ।
সাধারণের মরণ
ভোগে সারাক্ষণ
কোনো কূল ই খুঁজে পায়না
সমাধান কেউ ই জানেনা।
রাজনীতির ঐ গ্যাড়াকলে
সবাই চায় ছলে বলে কৌশলে
বসতে ক্ষমতার ঐ মসনদে
বিপদ জমেছে তাই পদে পদে।
২৮|০৮|২০২৪
৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।