মধ্যবিত্তের সীমানা
- মোঃসজিব মিয়া

‎​গরিব মরে ভাতের আশায়, পেটে ক্ষুধার জ্বালা,
‎ধনী মরে চিন্তার চাপে, ঐশ্বর্যেরই মালা।
‎মাঝখানেতে মধ্যবিত্ত— নেই তো যাওয়ার ঘর,
‎নিজের মানুষ পর হয়ে যায়, পর হয় আরও পর।
‎​পকেটে তার টান পড়েছে, মুখে চওড়া হাসি,
‎অসম্মানের ভয়েই তারা গলায় পরে ফাঁসি।
‎না পারে সে হাত পাততে, না পারে সইতে,
‎একাই শেখে জীবন তরী উজান পানে বাইতে।
‎​বিলাসিতা তো অনেক দূরে, রঙিন কোনো দেশ,
‎হিসাব কষেই কাটছে জীবন, হচ্ছে সবই শেষ।
‎ছেঁড়া জামাটা লুকিয়ে রাখে ইস্ত্রি করা ভাজে,
‎ক্লান্ত দেহ ঘাম ঝরিয়ে মরে লড়াইয়েরই কাজে।
‎​সবার অভাব পূরণ করে পায় না নিজের ভাগ,
‎মনের কোণে জমিয়ে রাখে আজন্ম অনুরাগ।
‎আকাশ ছোঁয়ার ইচ্ছে ছিল, ডানা মেলা বারণ,
‎মধ্যবিত্ত হওয়াটাই যে সব কান্নার কারণ।


০১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026