এক জীবন অজানায়
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
প্রতিনিয়ত শিখছি
আর দেখছি
জগতে কেউ আপনার নয়
বিরহ বিষাদ আপনার হয়।
দলে দলে কত কত স্লোগান
দিন শেষে সেই বিরহের গান
আপনার জগতে আপনি একাকী
থেকে থেকে দিয়েছে সবই ফাঁকি।
পাখি উড়ে যায় স্রোত বয়ে যায়
সময় আপনায় আপনি হারায়
কতকিছু পাওয়ার প্রত্যাশায়
বুঝে না বুঝে কত সংগ্রাম দুরাশায়।
প্রতিদিন শিখতে হয়
এক জীবন অজানায়
সফলতা সার্থকতা সন্ধানে
সময় ফুরায় বিরহের গানে।
২৪|০৮|২০২৪
০১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।