শিশির মেয়ে
- রুবিনা মজুমদার
সিগ্ধ ভোরের শিশির ভেজা মেয়ে
শিশির স্নানের সমীররে ----
কুয়াচ্ছন্ন চোখের পরাণে
শিশির ঝরে অভিমানে ।
শিশির কেশ ভেজা জলের শিহরণে
ভোরের শিউলি গন্ধ ছড়ায় আপন মনে ।
শস্য ফুলে , সবুজ ঘাসের পাতায়
ঝরে বিন্দু বিন্দু শিশির রেখা ।
সূর্যের আগমনে শিশির হারায়
সবুজ ঘাসের বুকে মলিনতা ।
ভোরের প্রহরে চারিদিকে শিশিরের শ্রাবণধারা
কৃষ্ণচূড়া শিশির ছোঁয়ায় পাগল পারা ।
শিশির মেয়ে মোহময়ী শিশির ছড়িয়ে
হীম শীতে পৃথিবীকে যায় মাড়িয়ে ।
ভোরের আলোয় সবুজের বুকে শিশিরের মুগ্ধ প্রণয়
নির্জন রাতের মাতাল শিশির ধারায়
সবুজের বুকে মিলে আশ্রয় ।
শিশির মেয়ের দৃষ্টি জুড়ে শিশির সকাল - সন্ধ্যা
দুচোখে আবেশ জড়িয়ে রজনীগন্ধা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।