অবসান
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
মিছেই দুনিয়া
মানুষের কত যে চাহিদা
চলে গেলে কিছু নাই
তবু দৌঁড় অযথাই।
সতত সংগ্রাম করে
ক্যারিয়ার গড়ে
টাকার পাহাড়ে
তুমি ভেসে গেলে।
ঘর বাড়ি সুন্দর করে
সাজালে পরাণ ভরে
বৈধ অবৈধ না ভেবে
নিলে সবটা দু হাত ভরে।
শেষ হলে সবকিছু
দেখবে নাই তো কিছু
ছুটেছ মায়ার পিছু
ছুটেছ ভুলের পিছু।
হিসেব দিতেই হবে
করেছ যা কিছু ভবে
হয়ে যাও সাবধান
হবে সবকিছু অবসান।
২১|০৮|২০২৪
০১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।