লাল সবুজ পতাকা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
লাল সবুজের পতাকা
রক্ত দিকে আঁকা
অবহেলা করো নাকো
ভালোবেসে বুকে রাখ।
সোনার এই বাংলাদেশ
মায়ার নেই তো শেষ
সবুজে সবুজে ঘেরা
মায়া মমতায় ভরা।
সোনার এই দেশ গড়তে
জীবন বাজি রাখতে
পায়নি যারা ভয়
তারাই বিজয়ী ধরায়।
লাল সবুজ পতাকার মান
রাখবো আমরা আজীবন
রক্ত দিয়ে কেনা দেশ
আমার সোনার বাংলাদেশ।
২৪।০৪।২০২৪
মধুবাগ, ঢাকা।
০১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।