শহরের বুকে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
এই শহরের বুকে তুমি থাকো
থাকি আমিও
তবু কোনো যোগাযোগ নেই
দেই না কেউ কাউকে কানাকড়িও।
কত মধুর সকাল বিকেল
পার হয়ে যায়
কেউ কারো রাখি না খোঁজ
সময় ফুরিয়ে যায়।
বাস্তবতা নির্মম এখানে
আপন পর বোঝে না
স্বার্থ ছাড়া কিছু খোঁজে না
সবকিছু হয় অচেনা।
এই শহরের পথে তুমি হাঁটো
হাঁটি আমিও
কভু দেখা হয়না আর
শুধু অচেনায় খুঁজে নিও।
১৮|০৭|২০২৪
০১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।