পাল্টাবে বুঝি সব
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
কিছুই না
শুধু পরাজয়ের গান
শুধু ব্যথার বেদন
অনাকাঙ্খিত রক্তক্ষরণ।
অন্যায় পলে পলে
আমজনতা দলে দলে
ছুটছে সবাই মহাকালে
ন্যায় বিচার জুটবে কপালে!
কি নিদারুণ
ক্ষমতার জন্য খুন
দিকে দিকে আগুন
এ দৃশ্য কত করুণ।
পাল্টাবে বুঝি সব
জেগেছে কলরব
আমজনতার অনুভব
জানেন শুধু রব।
১৭|০৮|২০২৪
০১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।