জুলাই ২০২৪
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বিরহের গান
বাজে অফুরান
ভেঙ্গে সব খান খান
বাজে কিসের ঐক্যতান।
মহাসড়ক সুনসান
আমজনতার অপমান
রক্তের বলিদান
বাজে কিসের ঐক্যতান।
রক্তের ধারা বহমান
জমিন আসমান
রক্তিম অফুরান
বাজে কিসের ঐক্যতান।
মানুষের মরণ
ঘটেছে অগণণ
দিকে দিকে সারাক্ষণ
বাজে বিরহের ঐক্যতান।
১৬।০৮।২০২৪
০১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।