ঘূর্ণিঝড়
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
হরেক রকম ঘূর্ণিঝড়
জীবনজুড়ে জীবনটাকে
করে তোলপাড়।
ওঠে ঝড় ভাঙ্গে ঘর
ভেসে যায় সবকিছু
থাকেনা কিছুই দাঁড়াবার।
মানুষের জীবনে সুখের
দেখা মেলেনা কিছুতে
জীবনটা পারাবার।
ঢেউ এর পর ঢেউ এসে
করে এলোমেলো রোজ
সারাক্ষণ খোঁজ কিনারার।
২৫.০৬.২০২৪
০১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।