বিরহ বসবাস
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
অনুভূতিতে ব্যথার অবকাশ
তবুও বাস্তবতার অভিলাষ।
জোছনার আলো নিভে যায়
আঁধারের আলিঙ্গনে
বুকের জোছনা জ্বলে না… জ্বলে না
আনন্দ বেদনা ক্ষণে ক্ষণে।
সুখের খোঁজে ধরনীতে
অবিরাম ছুটে চলা
দিনে-রাতে কান্না হাসিতে
সারাক্ষণ সারাবেলা।
অনুভূতিতে বিরহের হা-হুতাশ
বসন্তকাল অধরা
মিছেই সুখের অভিনয়
আপন ভুবনে সুখি কারা… কারা!
এই-ত জীবন বিরহ বসবাস
মিছে অহংকার মিছেই অভিলাষ।
০৭.০১.২০১৬
০১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।