বাংলাদেশ-তিন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

কত প্রিয় এই দেশ আমার সোনার বাংলাদেশ
করো না কো অবহেলা জুড়াতে তব প্রাণের জ্বালা
বারবার শান্তির রেশ দিয়েছে সোনালী স্বদেশ
বয়েছে তব জীবন ভেলা তবু ভাই করো অবহেলা।

জীবনে সুখের আবেশ দিয়েছে এই বাংলাদেশ
মেলেছে প্রকৃতির ডালা জুড়াতে নয়নের জ্বালা
পরিতৃপ্ত হৃদয় বেশ মায়া মমতার নাই শেষ
খুলে দাও হৃদয়ের তালা তব হৃদয় হবে উতলা।

জন্মভূমি প্রিয় দেশ বুকের মাঝে বাংলাদেশ
করবে যবে অবহেলা রইবে না সুখের মেলা
ঠাঁই দিয়েছে স্বদেশ অবদান তার অশেষ
যায় না কিছুতেই ভোলা ভেবে দেখ ভাই নিরালা।

ভালোবাসলে স্বদেশ উঠবে জেগে বাংলাদেশ
আর করো না অবহেলা এ যে ভালোবাসার পালা
সবে মিলে গড়ে তোলো দেশ আসবে তবে সুখের রেশ
লাগবে বুকে সুখের দোলা পরিশেষে বিজয়ের বেলা।


০১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026