মায়ার বাঁধন
- মোঃসজিব মিয়া
মাটির প্রদীপ শিখার মতো জ্বলছে জীবনখানি,
মায়ার টানেই আটকে থাকে চোখের অবুঝ পানি।
কখনো সে ঘরের কোণ, কখনো চেনা মুখ,
অল্পতে হাসা, অল্পতে কাঁদা— নাম দিয়েছি সুখ।
হাজার কাজের ব্যস্ত ভিড়েও মনটা টানে ঘরে,
প্রিয় মানুষের হাসিমুখটি চোখের কোণে পড়ে।
রক্তের টানে নাড়ির বাঁধন, মায়া সে তো এক নদী,
ছেঁড়া যায় না এই বন্ধন হারাই যেখানেই যদি।
অদৃশ্য এক সুতোর মায়ায় বন্দী যে আজ সবাই,
সুখের দিনেও কাঁদায় স্মৃতি, দুঃখের শেষ নাই।
তবুও তো এই মায়া ঘিরেই বেঁচে থাকার আসা,
একটু মায়া, একটু আদর, আর এক বুক ভালোবাসা।
০১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।