বাঙালি জাতির অর্জন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

কত সংগ্রাম কত কৌশল কত প্রচেষ্টা
দমিয়ে রাখার তরে কত কত চেষ্টা
কিন্ত তাও কি হয়
বাঙালি মাথা নোয়াবার নয়
রক্তচোখ জেগেছে যত
সংগ্রাম হয়েছে তত
বারবার করে সংগ্রাম
বাঙালি মাথা উঁচু রেখেছে অবিরাম।

যারা হেয় করে দেখতে চায়
বাঙালিকে তুচ্ছ করতে চায়
তারা ইতিহাস কেন দেখেনা
বাঙালি পরাজয় মেনে নেয়না
মুক্তিযুদ্ধ কিম্বা ভাষা আন্দোলন
মনে আছে সবার বাঙালির রক্তক্ষরণ
বারবার করে সংগ্রাম
বাঙালি মাথা উঁচু রেখেছে অবিরাম।

বাঙালি জাতির অর্জন
বিশ্বের বুকে অসাধারণ
পরতে পরতে সংগ্রাম মাখা
রক্ত দিয়ে বাংলাদেশ আঁকা
আপামর জনতার অবদান
করতে চেওনা কেউ অসম্মান
বারবার করে সংগ্রাম
বাঙালি মাথা উঁচু রেখেছে অবিরাম।
২০৷০৩৷২০২৩


০১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026