বিপদে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বিপদে-
কেউ থাকেনা সঙ্গে
সবাই ডুবে থাকে
আপনার রঙ্গে।
বিষাদের ক্ষণে-
সবাই তিরস্কার করে
সহযোগী পাবে নারে
ঘুরে দ্বারে দ্বারে।
অসময়ে-
বিরহ বাঁশি বাজে
সুখ সুর দিতে
কেউ লাগেনা কাজে।
বিপদে-
তাই ধৈর্য্য না হারাবে
আপন কর্ম ভাল হলে
ঠিক সফলকাম হবে।
৩০|০৩|২০২৪
০১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।