আখেরাতের বাগান
- মোঃসজিব মিয়া
দুনিয়া হয় আধার কালো, মায়ার বাঁধন টুটে,
পরকাল যেন হাসে সদা, জান্নাতি ফুল ফুটে।
পথের ক্লান্তি সার্থক হবে, ধৈর্য যদি ধরো,
আখেরাতে আসুক মুক্তি, হৃদয়ে বাগান করো।
মিছে এই দুনিয়ার রঙিন খেলা, দুদিন পরেই শেষ,
রবে শুধু নেক আমল আর ঈমানেরই রেশ।
কবরের ওই ঘোর আঁধারে আসুক নূরের আলো,
আখেরাতের বাগান তবেই বাসবে তোমায় ভালো।
দুঃখ আসুক, আঁধার নামুক, তাতে ক্ষতি নেই,
অবিচল থেকো সত্যের পথে, মুক্তি পাবে তাতেই।
এই ক্ষণস্থায়ী জীবন শেষে মিলুক পরম সুখ,
জান্নাতের সেই খুশবুতে জুড়াক সবার বুক।
০২-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।