তোমার রূপ
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
তোমার চামড়ায় দুর্গন্ধ
ভনভনে মাছি তোমার চারপাশে।
তুমি আজ শুধু কঙ্কাল,
শুকনো হাড়
ভাঙ্গা দাঁত
বিশীর্ণ হাত
ভাঙ্গা খুলি
বুজা চোখ
একি তুমি?
একদিন ছিলে মায়াবী স্বপ্নে বিভোর।
সোনালি আগুন ভরা,
রূপালি নক্ষত্র বিচ্ছুরিত
শ্যামল সবুজ মাঠ,
শেফালীর সুবাস
নীল হরিতের খেলা
দোয়েলের গান
পাপিয়ার তান
কোকিলের কুহু কুহু,
দূর্বাঘাসে শিশিরের ছড়াছড়ি
প্রেম আর ভালবাসায় জড়াজড়ি।
হারিয়ে গেছে স্বপ্নের
সেই যে আমার সোনার বাংলা
তোমার যৌবন শুষে নিল কারা?
রক্তঝরা বুকে তোমার বেদন
পদ্মা যমুনা মেঘনার বুকে গর্জন।
ঢেউয়ের উত্থাল তরঙ্গে
ভেসে আসে আজ সর্বহারা গান।
কৃষ্ণচূড়া
বকুল
মহুয়া
শাপলা
পলাশ
কোথায়? কোথায় তারা আজ?
জোনাকির আলো জ্বলে না আর
তারার ঝিলিমিলি হারিয়েছে
তুমি আজ
ভাষাহারা
মৌন
স্তব্ধ
পথহারা
তব বুকে শুধু জ্বলে আগুন।
সে আগুনে পুড়ে যায় বুক
সে আগুনে পুড়ে যায় মানুষ
সে আগুনে পুড়ে গেছে তোমার রূপ।
আগুন, আগুন শুধুই আগুন
অশ্রুর ঢল নামে
সুরমায়
পদ্মায়
মেঘনায়
যমুনায়
একি! পিশাচীর রূপ?
দাহ জ্বালায় আমার বুকে
পারি না সহিতে আর
সোনার বাংলা আমার।
শকুনি গৃধিনী শুষে নিল
তব রূপ সুধা, তব বুকে
জ্বলে শুধু আগুন আর ক্ষুধা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।