আমি ভুলে গেছি সেই নাম
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

আমি ভুলে গেছি তার নাম
যার তরে এত কাঁদলাম
সময় নিঠুর সবই হারালাম।

কত মায়া মমতা ছিল জড়ানো
ছিল ভালোবাসার আবেশ ছড়ানো
কত মধুময় ক্ষণ ছিল লুকানো
আজ বুক জুড়ে ব্যথা হারানো।

সবকিছু সহসা হয়েছে নীরব
ভুলে যাওয়া না যাওয়া যত কলরব
ভিতরে বাইরে কান্নার অনুভব।

ঐ দূর গগনে পাখির মতো উড়ে উড়ে
আমিও ব্যথা লুকাতে সারাক্ষণ বহুদূরে
ভুলে গেছি সবকিছু নাম ঠিকানা আহারে
জমে রইল শুধু বিরহ আজীবনের তরে।
২৮|১১|২০২৩


০২-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026