মধুর নাম
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
আল্লাহ্ নাম মধুর নাম
বুকের ভিতর গেঁথে রাখলাম
আসমান জমিন খুঁজে দেখলাম
তার সমতুল্য কাউকে না পেলাম।
আল্লাহ্ এক,পরম করুনাময়
মেনে নিলে মুছে যাবে পরাজয়
ইহকাল পরকাল হবে আলোকময়
মনে রেখে দিও এ কথা সবসময়।
সব ব্যথায় আল্লাহ্ কে কাছে পেলাম
আল্লাহ্ আমার মালিক মেনে নিলাম
বুকেতে রেখে দিলে আল্লাহ্ নাম
সুখেতে থাকা যায় বিষাদের ধরাধাম।
যতন করে ক্ষণে ক্ষণে আল্লাহ্ নাম
ডেকে ডেকে বুকেতে জিন্দা রাখলাম
শত শত ব্যথা কান্নায় শক্তি পেলাম
আমার আল্লাহ্ নাম কত মধুর নাম।
২১|১১|২০২৩
০২-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।