মৎস্যরাজ
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
হৃদয় উৎফুল্ল হয়
তোমার আগমনে
কড়াইতে যবে তুমি
ছড়াও তব সুঘ্রাণ
সহসাই রসনা
পুলকিত হয়ে ওঠে।
মৎস্যকূল হয়েছে ধন্য
হে মৎস্যরাজ ইলিশ
তোমাকে পেয়ে,
রসনা হয় পরিতৃপ্ত
তোমার ই স্পর্শে
বিনে সুতোয় গেঁথেছ
মানবের সঙ্গে সেতুবন্ধন।
এমনই তোমার স্বাদ
ভুলে যাই বিষাদ।
২৫.০৩.২০০৫
০২-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।