ঐ দূর সীমানায়
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
মনে হয় সবকিছু হারিয়ে ফেলেছি
ঐ পাহাড়ের দেশে, দূর দেশে অচেনায়
কিম্বা মেঘের দেশে ঐ দূর সীমানায়।
ঠিক জানিনা তবুও মনে হয়
সবকিছু উড়ে গেল অজানায়
ছটফট করে সারাক্ষণ বিরহী হৃদয়।
এই যে দেখ পাশাপাশি কতজন
তবুও কেউ জানেনা হৃদয়ের দহন
মিছেই ভালোবাসার মায়াবী অভিনয়।
মনে হয় আর লাগবে না আলোড়ন
থেকে থেকে রয়েই গেল হৃদয় বেদন
আজ জমা দীর্ঘশ্বাস, নীরব পরাজয়।
২৫|০৯|২০২৩
০২-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।