একুশের স্মরণে
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
হে বিপ্লবের রাঙ্গা প্রভাত
তোমারে প্রণমী আমি, আঁধারের
গাঢ় অমানিশা ফুঁড়ে, আকাশের বুক চিরে
আরক্ত আলোর ঘূর্ণিঝড়ে, জেগেছিলে
দেদীপ্যমান ভাস্কর। চক্ষে তোমার
কৃষ্ণচূড়ার অনলবর্ষী শিখা, কণ্ঠে তোমার।
অমৃতবর্ষী বাংলাগান, সার্থক তোমার অভিযান।
হে বিপ্লবের রাঙ্গাপ্রভাত!
সেদিন ঝরেছিল বাংলার উদ্যানে
রক্তরাঙ্গা পলাশ, সে পলাশ হারায়নি
সে পলাশ ঝরেনি, ফুটেছে আবার
সহস্র কুঁড়ি, সহস্র রাঙ্গা পলাশ,
করেছে নব দিগন্তের প্রভাতের সূচনা
দিগভ্রান্ত পেয়েছে পথের নিশানা।
হে একুশ! তোমারে প্রণমী আমি
যুগ যুগ ধরে তোমারে স্মরিব আমি
আলোকোজ্জ্বল, ব্যথা উতরোল, বাজাও
তোমার মোহন বাঁশী। তুমি এক
উজ্জ্বল, প্রোজ্জ্বল, মগ্ন মধুর নেশা
তুমি গৌরব, সৌরভ বিদিশার দিশা।
কালের কপোল তোলে কখনো হবে না বিলীন
জ্বলজ্বলে নক্ষত্রের মতো জ্বলবে চিরদিন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।